Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর…

ডেস্ক সংবাদ

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে নারী মডেলকে রিসোর্টে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামি পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।

তিনি জানান, ঘটনার পর থেকেই নাসিরুদ্দিন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রম আরও বেগবান হবে বলে।

ভুক্তভোগী মডেল গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করে বলেন, প্রধান অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি মিলেছে। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করা গেলে আরও নিরাপদ বোধ করতাম। এখনো আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আমি ন্যায়বিচারের অপেক্ষায় আছি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে মডেলকে নিয়ে যাওয়ার পর সেখানে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনি থানায় মামলা করেন। মামলায় পরিচালক নাসির (৩৫) ও বাবর (৩২)-এর নাম উল্লেখ করা হয় এবং একজনকে অজ্ঞাত রাখা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্ত করেন—তিনি স্থানীয় বাসিন্দা আবুল হাসেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এজাহারের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর থেকে ‘নাটকের শুটিং’-এর কথা বলে প্রলোভনে ফেলে মডেলকে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে তাকে একটি কক্ষে আটকে রেখে তিনজন পালাক্রমে ধর্ষণ করে। পরদিন বিকেলে তাকে শারীরিকভাবে নির্যাতন করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

ডিবি পুলিশ জানায়, নাসিরুদ্দিনকে গ্রেপ্তারের পর মামলার বাকি দুই আসামিকেও আইনের আওতায় আনতে অভিযান চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর