Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সকালে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ঘাঁটার বিপদসমূহ

ডেস্ক সংবাদ

স্মার্টফোনের যুগে অনেকেরই সকাল শুরু হয় ঘুম ভেঙেই মোবাইল ফোন হাতে নিয়ে। অ্যালার্ম বন্ধ করার পর মোবাইলে নোটিফিকেশন চেক করতে করতে ২০ থেকে ৩০ মিনিট পার হয়ে যায়। কিন্তু এই অভ্যাস শরীর ও মনের জন্য ক্ষতিকর হতে পারে, এমনকি সারাদিনের কাজেও বিঘ্ন ঘটাতে পারে।

ভারতের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন ব্যবহার করলে শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। এতে মেটাবলিজম বা পচনক্রিয়া কমে যেতে পারে এবং মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে সকালে ফোনে উজ্জ্বল স্ক্রিনের আলো দীর্ঘ সময় দেখলে চোখের ওপর চাপ পড়ে, যা চোখে অস্বস্তি, ফোলাভাব এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সকালে মোবাইল ফোন ঘাঁটার ফলে মানসিক চাপও বাড়ে। গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোন চেক করলে স্ট্রেসের মাত্রা প্রায় দ্বিগুণ বেড়ে যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোবাইল থেকে নির্গত বৈদ্যুতিক ও চৌম্বকীয় ক্ষেত্র (ইএমএফ) শরীরের বিপাক প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে। যার ফলে সকালে মোবাইল ব্যবহার হজম ক্ষমতা কমিয়ে দিতে পারে।

সুতরাং, সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে মোবাইল ফোন ঘাঁটার বদলে একটু বিশ্রাম নিয়ে ধীরে ধীরে দিন শুরু করা শরীর ও মনের জন্য অনেক বেশি ভালো।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর