Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সমকামী পরিচয়ের অপব্যবহার: যুক্তরাজ্যে আশ্রয় পেতে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয় নেওয়ার নামে একটি সংগঠিত চক্রের কার্যক্রম উদঘাটন করেছে বিবিসির অনুসন্ধান। এতে দেখা গেছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ নিয়ে ভুয়া গল্প ও প্রমাণ তৈরি করে আশ্রয়ের আবেদন করতে সহায়তা করছে কিছু আইন সংস্থা ও উপদেষ্টা।

প্রতিবেদন অনুযায়ী, যেসব অভিবাসীর ভিসার মেয়াদ শেষের পথে, তাদের নির্যাতনের মনগড়া কাহিনি শেখানো হচ্ছে এবং সমর্থনপত্র, ছবি ও চিকিৎসা নথির মতো সাজানো প্রমাণ জোগাড় করে দেওয়া হচ্ছে। পরে তারা নিজ দেশে ফিরে গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে—এমন যুক্তি দেখিয়ে সমকামী পরিচয়ে আশ্রয় চান।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ ধরনের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

অনুসন্ধানে আরও জানা যায়, এ ধরনের আশ্রয়প্রার্থীদের বড় অংশই শিক্ষার্থী, কর্মজীবী বা পর্যটক ভিসায় যুক্তরাজ্যে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেন। ২০২৫ সালে এমন আবেদনের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে, যা মোট আবেদনের প্রায় ৩৫ শতাংশ।

বিবিসির গোপন তদন্তে উঠে এসেছে, কিছু আইন সংস্থা ভুয়া আশ্রয় আবেদন তৈরি করতে কয়েক হাজার পাউন্ড পর্যন্ত ফি নিচ্ছে এবং সফলতার সম্ভাবনা বেশি বলে দাবি করছে। এমনকি চিকিৎসা সংক্রান্ত মিথ্যা প্রমাণ তৈরি বা সাজানো সম্পর্ক দেখানোর পরামর্শও দেওয়া হচ্ছে।

পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সভায় অংশ নিয়ে প্রতিবেদক দেখেন, অনেক অংশগ্রহণকারী স্বীকার করেন যে তারা প্রকৃতপক্ষে সমকামী নন; বরং আশ্রয় পাওয়ার জন্য এই পরিচয় ব্যবহার করছেন।

এছাড়া কিছু উপদেষ্টা ‘পূর্ণ প্যাকেজ’ আকারে ভুয়া গল্প, সাক্ষাৎকারের প্রস্তুতি এবং প্রমাণপত্র তৈরির ব্যবস্থা করে দিচ্ছেন, যার জন্য নেওয়া হচ্ছে কয়েক হাজার পাউন্ড।

তবে সব সংগঠন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, তারা কোনো অর্থের বিনিময়ে সুপারিশপত্র দেয় না এবং প্রকৃত আশ্রয়প্রার্থীদের সহায়তা করে থাকে।

যদিও কতগুলো আবেদন ভুয়া তা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবুও সাম্প্রতিক সময়ে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে যৌন পরিচয়ের ভিত্তিতে আশ্রয় আবেদনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: বিবিসি বাংলা

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর