Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি

ডেস্ক সংবাদ

যারা এই সপ্তাহের সেলফ এসেসমেন্ট কর পরিশোধের সময়সীমা মিস করবেন, যুক্তরাজ্যে তাদের জন্য রয়েছে বড় ধরনের আর্থিক ঝুঁকি। কর কর্তৃপক্ষ এইচএমআরসি জানিয়েছে, সময়মতো কর না দিলে সর্বোচ্চ £১,৬০০ পর্যন্ত জরিমানা এবং সুদের বোঝা চাপতে পারে।

সাধারণত সেলফ এসেসমেন্ট করদাতাদের জন্য বছরে দুটি পরিশোধের সময়সীমা নির্ধারণ করা থাকে—৩১ জানুয়ারি ও ৩১ জুলাই। যাদের করের পরিমাণ £১,০০০-এর বেশি, তারা দুটি কিস্তিতে কর পরিশোধ করতে পারেন।

তবে ডেডলাইন মিস করলে শাস্তির ধাপ শুরু হয় £১০০ জরিমানার মাধ্যমে। এরপর:

  • ৩ মাস বিলম্বে প্রতিদিন £১০ হারে সর্বোচ্চ £৯০০ পর্যন্ত জরিমানা যুক্ত হয়

  • ৬ মাস পার হলে বকেয়া টাকার ৫% বা £৩০০ জরিমানা

  • ১২ মাস বিলম্বে একই অতিরিক্ত জরিমানা আবার আরোপ হয়

ফলে মোট জরিমানার অঙ্ক দাঁড়াতে পারে £১,৬০০-এরও বেশি।

ফাইন্যান্স ফার্ম আপড্রাফট জানায়, অনেক করদাতা শুধু জরিমানার দিকটি মাথায় রাখলেও, উচ্চ সুদের হার দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হয়। বর্তমানে বিলম্বিত করের ওপর বাৎসরিক সুদের হার ৭.৭৫%, এবং ২০২০ সাল থেকে এই খাতে সরকার £৫১৩ মিলিয়ন আদায় করেছে।

আপড্রাফটের প্রতিষ্ঠাতা আসিম মুনশি সতর্ক করে বলেন, “অনেকেই সুদের খরচের দিকটি অবহেলা করেন, যা দীর্ঘমেয়াদে তাদের অর্থনৈতিক চাপ বাড়ায়। হাজার হাজার মানুষ সময়মতো কর না দেওয়ার জন্য বাড়তি অর্থ গুনতে বাধ্য হচ্ছেন।”

করদাতাদের প্রতি এইচএমআরসি এবং বিশেষজ্ঞদের পরামর্শ, সময়সীমার আগেই কর পরিশোধ করে এই অতিরিক্ত ব্যয় ও ঝামেলা এড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র: দ্য এক্সপ্রেস

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর