Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক সংবাদ

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রোববার দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান সিলেটের একটি আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাৎ।

দুদক জানায়, সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের তথ্য দাখিল করেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করা হয়েছে। অনুমোদনপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়ম অনুযায়ী মামলা দায়ের করেন এবং এখন তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।

মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় আট মাস সিসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দায়িত্বে ছিলেন।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা যাচাই করে দেখা গেছে—লন্ডনে তার নামে ৪ হাজার বর্গফুটের একটি বাড়ি, ১ হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাটসহ বিদেশে স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য তিনি গোপন করেছেন। এছাড়া, রাজউকের বরাদ্দ করা পূর্বাচলের পাঁচ কাঠা জমির তথ্যও হলফনামায় উল্লেখ করেননি।

এ ছাড়া ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে জমা দেওয়া আয়কর রিটার্ন পর্যালোচনায় দেখা যায়, তাঁর ঘোষিত মোট সম্পদ ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮ টাকা। তবে এই সম্পদ কীভাবে অর্জিত হয়েছে—তার গ্রহণযোগ্য কোনো তথ্য বা বৈধ উৎস পাওয়া যায়নি। পারিবারিক ব্যয় বাবদ ১৩ লাখ ২৫ হাজার টাকা এবং মেয়র হিসেবে বেতন-ভাতা বাবদ ১০ লাখ ৫৩ হাজার টাকা গ্রহণযোগ্য হিসেবে ধরা হলেও মোট ৯৩ লাখ ৪৪ হাজার ৯৮ টাকা ‘অগ্রহণযোগ্য সম্পদ’ হিসেবে চিহ্নিত হয়েছে, যা অবৈধভাবে অর্জিত বলে দুদক প্রাথমিকভাবে মনে করছে।

গত ২৮ সেপ্টেম্বর দুদক কর্মকর্তারা সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে তাঁর বাসায় গেলে দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে নিয়ম অনুসারে সাক্ষী রেখে বাসার গেটে মূল ফরম (ফরম নং: ০০৬৫৫৭) ঝুলিয়ে নোটিশ প্রদান করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে দুদক জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে ওই ঠিকানায় থাকেন না; তাঁর স্থায়ী বসবাস এবং ব্যবসা-বাণিজ্য লন্ডনভিত্তিক।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর