Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক সংবাদ

সরকারি অবহেলা ও উন্নয়ন প্রকল্পে বৈষম্যের প্রতিবাদে যুক্তরাজ্যে বসবাসকারী সিলেট প্রবাসীরা লন্ডনের অলতাব আলী পার্কে বিক্ষোভ সমাবেশ করেছেন।

গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সিলেটের চলমান সমস্যাগুলোর প্রতি সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেন—বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের করুণ অবস্থার বিরুদ্ধে সরব হন তারা।

সমাবেশের আয়োজন করে যুক্তরাজ্য সিলেট প্রবাসী সমাজ। এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও কমিউনিটি নেতারা।

সভাপতিত্ব করেন কে. এম. আবু তাহের চৌধুরী, সঞ্চালনায় ছিলেন মো. আমিনুল ইসলাম এবং ছয় দফা দাবিনির্ভর লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইফতেকার সিদ্দিকী ইফতি

সমাবেশে বক্তারা বলেন, তিন বছর আগে ঘোষিত ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্প এখনও দৃশ্যমান হয়নি। মহাসড়কের গর্ত, ধুলা, যানজট ও দুর্ঘটনা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তারা বলেন, সিলেট দেশের অন্যতম রেমিট্যান্স অঞ্চল হলেও সরকারের উন্নয়ন উদ্যোগে অবহেলিত। প্রবাসীরা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও দেশে ফিরে তারা ভোগান্তির শিকার হন—যা শুধু অব্যবস্থাপনা নয়, একপ্রকার অবমাননাও।

সমাবেশে অংশগ্রহণকারীরা চোখ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান, যা সরকারের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের প্রতিচ্ছবি।

ছয় দফা দাবি:

১. ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন
২. প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও নিয়মিত তদারকি
৩. প্রবাসী, পর্যটক, শিক্ষার্থী ও রোগীদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস
৪. ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীতকরণ
৫. বিকল্প পরিবহন ব্যবস্থা (ট্রেন ও নৌপথ) চালু
৬. পর্যটন খাতে বিশেষ প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন, সময়মতো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে সিলেটবাসী।

তাদের এক কণ্ঠে দাবি— “সিলেট উন্নয়ন চাই—কাগজে নয়, রাস্তায়; প্রতিশ্রুতি নয়, বাস্তবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর