Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটের কবি নজরুল অডিটরিয়াম আবার ফিরছে এম. সাইফুর রহমানের নামে

ডেস্ক সংবাদ

সিলেট রিকাবীবাজারে অবস্থিত সরকারি মিলনায়তন কবি নজরুল অডিটরিয়ামের নাম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের নামে। এ তথ্য মঙ্গলবার সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শনকালে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম।

দীর্ঘদিন জরাজীর্ণ হয়ে পড়া এই অডিটরিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সংস্কারের জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, “আমরা এম. সাইফুর রহমান অডিটরিয়াম নামেই অর্থ বরাদ্ধ দেবো। নামটি সামনে বড় করে লিখতে হবে যাতে মানুষের চোখে পড়ে।”

সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান অডিটরিয়াম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকায় তদারকি ঠিকমতো হচ্ছে না। এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসার প্রস্তাব প্রতিমন্ত্রী সম্মত হয়েছেন।

প্রসঙ্গত, শুরুতে মিলনায়তনের নাম ছিল সিলেট অডিটরিয়াম। চারদলীয় জোট সরকারের সময় সংস্কার শেষে নাম পরিবর্তন করে এম. সাইফুর রহমানের নামে রাখা হয়। পরবর্তী সময়ে নাম পাল্টে কবি নজরুল অডিটরিয়াম করা হয়। এবার প্রায় ২০ বছর পর পুনরায় এম. সাইফুর রহমানের নামে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর