Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হলো বন্যার পর

সিলেটের সব পর্যটনকেন্দ্র
ডেস্ক সংবাদ

বন্যা পরিস্থিতির উন্নতির ফলে সিলেটের সব পর্যটনকেন্দ্র একে একে খুলে দেওয়া হয়েছে। গতকাল (২৩ জুন) রোববার সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার পর্যটনকেন্দ্রগুলো পুনরায় উন্মুক্ত করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গতকাল সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়, পরে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এবং জৈন্তাপুরের লালাখাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

বন্যার কারণে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো দুই দফায় বন্ধ ছিল। প্রথম দফায় ৩০ মে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হলে ৭ জুন পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছিল। তবে, দ্বিতীয় দফায় ১৮ জুন আবারও বন্যার কারণে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও খুলে দেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর