Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে আইফোনের জন্য বন্ধুকে খুন, লাশ ডোবায় ফেলা হয়েছে

ডেস্ক সংবাদ

সিলেটের বিয়ানীবাজারে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে একটি মৎস্য আড়তের পাশে থাকা ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক হলেন ইমন আহমদ (২২), যিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার মুতলিব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে আশরাফুল (২৩) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি একই ইউনিয়নের আব্দুল করিম মনাইরের ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত ইমন আহমদের আইফোনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ফোনের কারণে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল স্বীকার করেছেন, তিনি ও ইমন একসাথে চলাফেরা করতেন এবং ইমনের আইফোন নিয়ে ঘটনার সাথে কয়েকজনের যোগসাজশ থাকতে পারে। ঘটনার পর ফোনটি সিলেটে বিক্রি করা হয়েছে।

ওসি আরও জানান, হত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর