Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে পুলিশের সহায়তায় প্রবাসীর ৩ লাখ টাকা ফেরত

ডেস্ক সংবাদ

সিলেট মহানগরীতে পুলিশের হস্তক্ষেপে সৌদি আরবপ্রবাসী একজন ব্যক্তি তাঁর ৩ লাখ টাকা ফেরত পেয়েছেন, যা তিনি গহনা কেনার উদ্দেশ্যে প্রদান করেছিলেন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা বিশ্বজিৎ, যিনি বর্তমানে সৌদি আরবে কর্মরত, সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার ‘দ্য নিউ হেভেনস জুয়েলার্স’ থেকে স্ত্রীর জন্য গহনা কেনার উদ্দেশ্যে ৩ লাখ টাকা অগ্রিম দেন। তবে গহনাটি পছন্দ না হওয়ায় তিনি সেটি গ্রহণ না করে টাকা ফেরতের অনুরোধ জানান।

জুয়েলার্স মালিক প্রদীপ বাবু অর্থ ফেরত দিতে বিলম্ব করলে, প্রবাসী বিশ্বজিৎ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহায়তা চান। এসএমপি কমিশনারের নির্দেশে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করেন এবং দোকান মালিকের সঙ্গে আলোচনায় বসেন।

এসএমপি’র সহকারী কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আলোচনার পর দোকান মালিক প্রদীপ বাবু গতকাল সোমবার (২৩ জুন) ২ লাখ টাকা ফেরত দিয়েছেন এবং বাকি ১ লাখ টাকা আগামী ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন

এ ঘটনায় প্রবাসী বিশ্বজিৎ সন্তোষ প্রকাশ করে সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর