Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

ডেস্ক সংবাদ

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
নদীবন্দরের ওই পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম
কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান অন্য এক পূর্বাভাসে জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বুধবার (০৬ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার (০৮ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর