Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট চেম্বার নির্বাচন স্থগিত, দুই প্যানেলের মধ্যে হাতাহাতি

ডেস্ক সংবাদ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’-এর নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। আগামী ১ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও হঠাৎ এ সিদ্ধান্তে প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনায় বিকেল চারটার দিকে নগরীর হোটেল স্টার প্যাসিফিকে জরুরি সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’-এর নেতারা অভিযোগ করেন, “নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দেখে প্রতিপক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে।”

সিলেট চেম্বার নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’—এই দুটি প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ সব প্রক্রিয়া শেষ হলেও ভোটের মাত্র পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ী মহলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর