Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩
ডেস্ক সংবাদ

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৩

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়কের দামড়ি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের জুনেদ এর ছেলে সৈয়দ মোখছেদ মোহন (২০), এবং উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১)।
তাৎক্ষণিকভাবে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে একটি প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে লাগলে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. কানিজ ফাতেমা জানান, হাসপাতালে দুই জনকে নিয়ে আসা হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাই এবং মুমূর্ষু অবস্থায় থাকা অন্যজন ২৭নং ওয়ার্ডে নিউরো সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, জাফলং থেকে সিলেটে আসার পথে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেটকার। দুজন স্পটে মারা গিয়েছেন। বাকিরা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর