Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা কামাল হাসান গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসানকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের ‘ডেভিল হান্ট-২’ অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) তাকে অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, কামাল হাসান দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকে তিনি সিলেটের ছাত্র গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করার পর যুক্তরাজ্যে পাড়ি জমান।

যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। পরে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলা থেকে প্রার্থী হয়ে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা কামাল হাসান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর