Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট বিআরটিএ অফিসে ৫০ কোটি টাকার ঘুষের অভিযোগে দুদকের অভিযান

ডেস্ক সংবাদ

ঘুষ বাণিজ্যের অভিযোগে সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ‘এনফোর্সমেন্ট অপারেশন’ পরিচালনা করে দুদক সিলেট অঞ্চলের একটি দল।

দুদক সূত্র জানায়, প্রায় ৫০ কোটি টাকার ঘুষ লেনদেনঅভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের কক্ষ থেকে ৫টি ব্ল্যাংক চেক, ৩টি মোবাইল ফোন এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনগুলো ঘুষ লেনদেন অনিয়মের কাজে ব্যবহৃত হতো বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দেলোয়ার ওই হকিস্টিক ব্যবহার করে বিভিন্ন সময় সেবাগ্রহণকারীদের ভয়ভীতি প্রদর্শন করতেন।

এছাড়া, অফিসের রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কক্ষ থেকে একটি আবেদনপত্রের সঙ্গে থাকা হাজার টাকা জব্দ করা হয়েছে। দুদকের কর্মকর্তারা জানান, এসব আলামত কমিশনে পাঠিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনতিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। প্রাপ্ত আলামত যাচাই-বাছাই করে কমিশনে জমা দেওয়া হবে।”

অন্যদিকে, বিআরটিএ সিলেট অফিসের সহকারী পরিচালক আশরাফ সিদ্দিকী জানান, “জব্দ করা মোবাইল ফোনগুলো পূর্বে বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট অভিযানের সময় জব্দ করেছিলেন এবং হকিস্টিকটি বহু পুরনো অব্যবহৃত ছিল। তবে জব্দকৃত টাকা চেকের বিষয়ে দুদক তদন্ত করছে, যা বর্তমানে বিআরটিএ’র জিম্মায় রাখা হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর