Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগের তিন আসনে বিএনপির বিকল্প প্রার্থী

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে সিলেট বিভাগের তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে পূর্বে ঘোষিত কোনো প্রার্থী পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটির হাইকমান্ড।
দলীয় সূত্র জানায়, একটি আসন সিলেটে এবং দুটি আসন সুনামগঞ্জে-মোট তিনটি আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। আর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে।
অন্যদিকে, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার কারণে বিএনপি প্রার্থী না দিলে জেলা বিএনপির সভাপতি চাকসু মামুন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, আপাতত এই তিনজনকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ জানুয়ারি দলীয় নির্দেশনা অনুযায়ী যাকে বলা হবে, তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন। তিনি আরও জানান, এটি দলের কৌশলগত পরিকল্পনার অংশ।
একাত্তরের কথা/এল

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর