Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগে করোনায় ৭ জন, ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন

ডেস্ক সংবাদ

সিলেট বিভাগে ধীরে ধীরে বাড়ছে করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ জন।

তবে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা কিংবা ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ৭ জন করোনা ও ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়নি। এর আগে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। শনাক্ত হওয়া সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, আর বাকিরা যথাক্রমে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং আল-হারামাইন হাসপাতালে ভর্তি আছেন।

সিলেট বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত করোনায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

এদিকে, বিভাগের চার জেলায় মোট ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। শুধু চলতি জুন মাসেই আক্রান্ত হয়েছেন ৫ জন। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হবিগঞ্জে — এখন পর্যন্ত ৯ জন। এছাড়া সিলেটে ৭ জন, মৌলভীবাজারে ৬ জন এবং সুনামগঞ্জে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ ডেঙ্গু রোগীর ভ্রমণ ইতিহাস রয়েছে এবং তারা ঢাকা থেকে সংক্রমিত হয়ে এসেছেন। তবে করোনার মতো ডেঙ্গুতেও এই বছর কেউ মারা যাননি বলে জানানো হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর