Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ

ডেস্ক সংবাদ

১২ বছরের মধ্যে সবচেয়ে কম, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১,৬০২ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ২০২৫ সালের ফলাফলে সিলেট বোর্ডে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এবার বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ৬০২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, এবার ইংরেজিসহ কয়েকটি বিষয়ে খারাপ ফলাফলের কারণে সামগ্রিক পাসের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।

২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন। সেখানে এবার পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন; পাস করেছে মাত্র ৩৫ হাজার ৮৭১ জন।

ফলাফলে দেখা যায়, মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল আটটি। এছাড়া চারটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—যা গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম।

সিলেট বোর্ডের আগের বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতির কারণে শতভাগ পাস দেখানো হয়। এরপর থেকে প্রতি বছরই ফলাফলে ওঠানামা থাকলেও এ বছর প্রথমবার এতটা নিচে নেমেছে পাসের হার।

বছর পাসের হার (%)
২০১৪ ৭৯.১৬
২০১৫ ৭৪.৫৭
২০১৬ ৬৮.৫৯
২০১৭ ৭২.০০
২০১৮ ৭৩.৭০
২০১৯ ৬৭.০৫
২০২০ ১০০.০০
২০২১ ৯৪.৮০
২০২২ ৮১.৪০
২০২৩ ৭১.৬২
২০২৪ ৮৫.৩৯
২০২৫ ৫১.৮৬

এই ফলাফল নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাঠদান ও মূল্যায়ন প্রক্রিয়ার গুণগত মান হ্রাস, শিক্ষকদের দক্ষতার ঘাটতি এবং বিষয়ভিত্তিক প্রস্তুতির অভাব এই ফলাফলের অন্যতম কারণ হতে পারে।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, “আমরা ফল বিশ্লেষণ করে দেখছি কোথায় সমস্যা হচ্ছে। সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত বৈঠক ডেকে করণীয় ঠিক করা হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর