Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু

ডেস্ক সংবাদ

৭৩ দিনের বিরতির পর আবারও সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। জাতীয় পতাকাবাহী সংস্থাটির বিজি-৭৮৮ ফ্লাইটটি রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ১৯৩ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দেয়।

ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসীদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠা কিছুটা দূর হয়েছে। যাত্রীদের একজন, মর্তুজা আলী, জানান—তিনি দীর্ঘদিন ধরে এ ফ্লাইটের অপেক্ষায় ছিলেন এবং অবশেষে গন্তব্যে সরাসরি যেতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

২০২৫ সালের হজ্ব ফ্লাইট নির্বিঘ্ন করতে গত ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকে আশঙ্কা করেছিলেন, এই রুটের ফ্লাইট হয়তো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এমনকি রেমিট্যান্স বন্ধের হুমকিও দিয়েছিলেন কেউ কেউ।

প্রবাসীদের আন্দোলনের ফলেই বিমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফ্লাইট চালু করেছে বলে তাদের ধারণা।

‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী’জ’-এর মিডিয়া পরিচালক এবং যুক্তরাজ্যের প্রখ্যাত কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এই ফ্লাইট চালুর জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বিমান আমাদের অনুরোধে সাড়া দিয়েছে।” তিনি আরও দাবি করেন, সিলেট থেকে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সঙ্গে সরাসরি বিমান সংযোগ চালুর।

বর্তমানে সিলেট-ম্যানচেস্টার রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য কোনো এয়ারলাইন্সে যাত্রা করতে হলে ট্রানজিট নিতে হয়।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, হজ্ব মৌসুম শেষে রোববার থেকে পুনরায় সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহে দু’দিন, রোববার ও মঙ্গলবার, সিলেট থেকে ফ্লাইট ছেড়ে যাবে এবং সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট আসবে।

স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, রোববারের ফ্লাইটে মোট ১৯৩ জন যাত্রী ছিলেন।

বিমান সূত্র আরও জানায়, এক সময় এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হলেও যাত্রী সংকটের কারণে তা কমিয়ে দু’টি করা হয়। এমনকি ১ এপ্রিলের পর থেকে কিছু সময়ের জন্য অনলাইনে টিকিট বুকিংও বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছিল ২০২০ সালের ৬ জানুয়ারি।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর