Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট সীমান্তে বিএসএফের সাথে বাঙালিদের উত্তেজনা

ডেস্ক সংবাদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওরে ১২৭৮-৭৯ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কার্যক্রম স্থানীয়দের বিক্ষোভের মুখে স্থগিত হয়ে যায়। বুধবার সকালে ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বিজিবির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা অভিযোগ করেন, তারা বহুদিন ধরে মাঠটি খেলার জায়গা হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেটি দখলের চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারতের অন্তর্ভুক্ত হয়েছে এবং নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনাও হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে যৌথভাবে জরিপ করতে সেখানে পৌঁছায় বিএসএফ, বিজিবি, বাংলাদেশ জরিপ বিভাগ প্রশাসনের প্রতিনিধিরা। তবে স্থানীয়দের বিক্ষোভের মুখে জরিপ কার্যক্রম শুরু করতেই বাধা পায়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে জরিপ দল ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

পরে বিজিবি পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় স্থিতিশীলতা ফিরে এসেছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর