Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো খালেদা জিয়ার গায়েবানা জানাজা

ডেস্ক সংবাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন। একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিপিএল উপলক্ষে সিলেটে অবস্থানরত অনেক ক্রিকেটার, কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকরা এতে অংশ নেন।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।

বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার পৃষ্ঠপোষকতা ও সমর্থনে ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং খেলাটির বিস্তারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই শোকের মুহূর্তে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর