Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-২ আসনে মা বিএনপি প্রার্থী, ছেলে স্বতন্ত্র

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক রাজনৈতিক পরিস্থিতি। একই আসনে মা ও ছেলে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং তার ছেলে আবরার ইলিয়াস।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে তার ছেলে আবরার ইলিয়াস একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মা ও ছেলের একসঙ্গে প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলেও বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। কোনো কারণে তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে আবরার ইলিয়াস নির্বাচনে থাকবেন। অন্যথায় লুনার প্রার্থিতা বহাল থাকলে আবরার ইলিয়াস তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাহসিনা রুশদীর লুনা বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে চাকরিজনিত জটিলতার কারণে সে সময় তার প্রার্থিতা বাতিল হয়। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

এদিকে সিলেট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— জামায়াতে ইসলামীর আবদুল হান্নান, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবদুস শহিদ।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনের চূড়ান্ত নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর