Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সুনামগঞ্জে নাহিদ: “শেখ হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়েছেন”

ডেস্ক সংবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফিটনেসবিহীন রাষ্ট্রকে মেরামত করার লক্ষ্যে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ বিরোধী জনতা ও ছাত্রদের লড়াইয়ের মাধ্যমে উৎখাত হয়েছে। নতুন বাংলাদেশ ও সুষ্ঠু বন্দোবস্ত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। নাহিদ আরও উল্লেখ করেন, “শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন।”

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, সুনামগঞ্জকে নতুনভাবে গড়ে তোলা হবে। তিনি মুজিববাদের নানা আকারে মাথাচাড়া দেওয়ার চেষ্টা উল্লেখ করে বলেন, বাংলাদেশে মুজিববাদের রাজনীতি গ্রহণযোগ্য নয়। সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ তাদের মতে অর্থাৎ একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব হ্রাসের রাজনীতি। তাই মুক্তিযুদ্ধের আদর্শকে মুজিববাদের হাত থেকে রক্ষা করতে হবে।

এর আগে নাহিদ জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে শহরের আলফাত স্কয়ারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, এনসিপির এই কর্মসূচি উপলক্ষে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন স্থানে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রবেশমুখ মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর মুখেও বিশাল তোরণ স্থাপন করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর