Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ এপ্রিল) ভোরে সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম লোকমান হাকিম, তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাসিন্দা ও মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরবেলা সীমান্ত চৌকি এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় লোকমানকে বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি চালান। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারত থেকে ইয়াবা নিয়ে ফিরছিলেন এবং মাদক পাচারের সঙ্গে সরাসরি জড়িত। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি ইয়াবার একটি বড় চালান সীমান্তেই ফেলে দেন বলেও জানান।

তল্লাশির সময় তার কাছ থেকে আনুমানিক ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর