Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুরমায় আবর্জনা ফেলার দায়ে সিসিকের ৩ কর্মী বরখাস্ত

ডেস্ক সংবাদ

সিলেটের সুরমা নদীতে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) তিন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করেছে। রোববার সকালে কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে ময়লা ফেলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, যেখানে-সেখানে আবর্জনা ফেলা প্রতিরোধে সিটি করপোরেশন সচেতনতা কর্মসূচি চালাচ্ছে, কিন্তু তাদের নিজ কর্মীরা যদি এ ধরনের কাজ করে তবে সুষ্ঠু কাজ করা কঠিন হবে। তিনি ঘটনার তদন্তের আশ্বাসও দেন।

পরিবেশকর্মী ও নাগরিকরা সিসিকের এমন অবহেলা ও দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সুরমা নদীর দূষণ ও নাব্য সংকটের জন্য পরিচ্ছন্নতা কর্মীদের এই অনৈতিক কাজ বড় কারণ।

ধরিত্রী রক্ষায় আমরা (ধর) সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, সিসিকের অনেক পরিচ্ছন্নতাকর্মী ছড়ায়-নদীতে ময়লা ফেলে থাকেন এবং এর বিরুদ্ধে প্রশাসনের কোনও ব্যবস্থা দেখা যায়নি। সাধারণ মানুষের কাছে সিসিকের এমন দৃষ্টান্ত গ্রহণযোগ্য নয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর