Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সৌদি আরবে পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত ৫

ডেস্ক সংবাদ

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৪টি ফ্লাইটে এসব যাত্রী মক্কা ও মদিনার উদ্দেশে রওনা হন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারিভাবে গেছেন ৩৩ হাজার ২৬৬ জন।

রোববার (১১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ বছর মোট ৮৬ হাজার ১৭৭টি হজ ভিসা ইস্যু করা হয়েছে, এখনো বাকি রয়েছে ৯২৩টি। ফ্লাইট পরিচালনায় শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যারা ৪৬টি ফ্লাইট পরিচালনা করেছে। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩২টি ও ফ্লাইনাস ১৬টি ফ্লাইট।

চলতি হজ কার্যক্রমে এখন পর্যন্ত পাঁচজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন— জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু এবং ঢাকার শাহজাহান কবীর।

২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটের মাধ্যমে। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। সরকারিভাবে এবার হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন। অংশ নিচ্ছে মোট ৭০টি হজ এজেন্সি।

চাঁদ দেখার ওপর নির্ভর করে সম্ভাব্য হজের দিন নির্ধারিত হয়েছে ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর