Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হজ মৌসুমে তীব্র গরমের পূর্বাভাস, সতর্ক করল সৌদি আরব

ডেস্ক সংবাদ

চলতি হজ মৌসুমে চরম গরমের সম্ভাবনার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, এবারের হজে দিনের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। শুক্রবার (৩০ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র স্থানগুলোতে গরম থেকে অতিরিক্ত গরম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে NCM। দিনের বেলায় তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতে তা নেমে আসতে পারে ২৭ থেকে ৩২ ডিগ্রিতে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ১৫ থেকে ৬০ শতাংশের মধ্যে।

এনসিএম প্রধান ড. আয়মান গুলাম জানান, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে, যা খোলা জায়গা ও মহাসড়কে ধুলোবালি ছড়িয়ে দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।

তিনি আরও জানান, জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে তাইফের উঁচু এলাকাগুলোতে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব ঝড়ে তীব্র ডাউনড্রাফ্ট বা নিচের দিকে বয়ে যাওয়া বাতাস ধুলোবালির পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ হজযাত্রীদের পর্যাপ্ত পানি পান, প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন এবং সরকারি আবহাওয়া আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

হজযাত্রীদের আরামের বিষয়টি গুরুত্ব দিয়ে সৌদি সরকার ‘কুলড রোডস ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সম্প্রতি মক্কায় একটি শীতল পথচারী পথ উদ্বোধন করা হয়েছে, যার মাধ্যমে তাপমাত্রা কমিয়ে যাত্রীদের চলাচলে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর