Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

ডেস্ক সংবাদ

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই রিমান্ডের আদেশ দেন।

এদিন দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে সিদ্দিকের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভ্যানচালক জব্বার।

এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সিদ্দিক বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক তাকে মারধর করেন। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং সেখানেই তাকে হত্যাচেষ্টা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর