Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস শুরু আজ

ডেস্ক সংবাদ

আজ রোববার থেকে শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম পবিত্র ওরস মাহফিল। প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে এই ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত ও অনুসারীরা ইতোমধ্যেই সিলেটে এসে জড়ো হয়েছেন। শুক্রবার রাত থেকেই মাজার প্রাঙ্গণে ভক্তদের ভিড় বাড়তে থাকে, ফলে পুরো এলাকা এখন কানায় কানায় পূর্ণ।

দুই দিনব্যাপী এই ওরসে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, কোরআন খতম, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনেকেই মানতের টাকা-পয়সা ও পশু দান করেছেন।

ওরস নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আয়োজক কমিটি একসাথে কাজ করছে। তবে সবধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক থেকে বিরত থাকতে তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে কমিশনার জানান, হযরত শাহজালাল (রহ.)-এর ওরস সিলেটের মর্যাদার অংশ। দূর-দূরান্ত থেকে আসা মানুষেরা যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় আচার পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ওরস সফল করতে সক্রিয় থাকবেন।

এ সময় জানানো হয়, সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে। মোবাইল ছিনতাই বা প্রতারণা যেন না ঘটে, সে ব্যাপারেও কড়া নজরদারি থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) মাজারের খাদিম মুফতি নিহাল উদ্দিন, বিএনপির মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংবাদিক, আলোকচিত্রী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর