Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হাভার্টজের সন্তানকে হত্যার হুমকি নিয়ে আলোড়ন

হাভার্টজের সন্তানকে হত্যার হুমকি নিয়ে আলোড়ন
ডেস্ক সংবাদ

হাভার্টজের সন্তানকে হত্যার হুমকি নিয়ে আলোড়ন

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় আর্সেনাল। রোমাঞ্চকর এই ম্যাচে ১০ জনের ইউনাইটেডকে হারাতে ব্যর্থ হয় আর্সেনাল। শেষমেশ টাইব্রেকারে আর্সেনাল ছিটকে যায় কাই হাভার্টজের পেনাল্টি মিসের কারণে। ইউনাইটেডের গোলরক্ষকের অসাধারণ সেভে হতাশ হয় আর্সেনাল সমর্থকরা।
কিন্তু হতাশা এখানেই থামেনি। পেনাল্টি মিস করার কারণে আর্সেনালের জার্মান তারকা কাই হাভার্টজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এমনকি সীমা ছাড়িয়ে তার অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়।
হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে এই হুমকির স্ক্রিনশট শেয়ার করেছেন। হুমকিতে একজন লিখেছেন, “আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।” এমন মর্মান্তিক মন্তব্যে ভেঙে পড়েন হাভার্টজের পরিবার।
সোফিয়া হাভার্টজ লিখেছেন, “যদি কেউ মনে করে, এ ধরনের কথা বলা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বড় ধাক্কার মতো। আমি আশা করি, এই পোস্টের জন্য আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।”
ঘটনার পর আর্সেনাল ক্লাব দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপব্যবহার রোধে ইনস্টাগ্রামে রিপোর্ট করেছে। একই সঙ্গে অপরাধীকে শনাক্ত করতে একজন বিশেষজ্ঞ তদন্তকারীর সাহায্য নিচ্ছে ক্লাবটি।
দ্য স্ট্যান্ডার্ডের এক রিপোর্টে জানানো হয়েছে, আর্সেনাল এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। ক্লাবের এমন উদ্যোগ সমর্থক মহলে প্রশংসিত হলেও প্রশ্ন রয়ে গেছে, খেলাধুলার মতো সৌহার্দ্যপূর্ণ একটি অঙ্গনে এমন হুমকির ঘটনা কীভাবে ঠেকানো সম্ভব?
কাই হাভার্টজের পেনাল্টি মিস নিয়ে সমালোচনা হলেও অনাগত সন্তানকে হত্যার হুমকি বিষয়টি নিন্দার পাশাপাশি মানবিকতার জন্য নতুন করে প্রশ্ন তুলেছে। খেলাধুলার প্রতিযোগিতা যেন কখনোই এরকম নৃশংসতায় রূপ না নেয়, সেটাই সবার প্রত্যাশা।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর