Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হেতিমগঞ্জে অ্যাড. এমরান চৌধুরীর সমর্থনে শোকরানা দোয়া ও প্রচারপত্র বিতরণ

ডেস্ক সংবাদ

সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী হেতিমগঞ্জে শোকরানা দোয়া ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে আয়োজিত সভায় তিনি বলেন, “বাংলাদেশ জন্মের পর থেকে সিলেট-৬ আসনে শুধু ধানের চাষ হয়েছে, এবার ঘরে ফসল তোলার পালা।” তিনি স্থানীয়দের ঐক্যবদ্ধ হয়ে আসনটি বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

বক্তব্যকালে এমরান চৌধুরী জানান, বিগত ৫৪ বছরে বিভিন্ন জটিলতার কারণে জনগণ সরাসরি ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে সংসদে দেখতে পারেননি। এবারের নির্বাচনে তাদের সুযোগ এসেছে এবং তারা বিএনপিকে বিজয়ী করে উন্নয়নের বিপ্লব ঘটাতে পারবেন। তিনি বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার উন্নয়নের জন্যও নানা প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ সভায় অংশ নেন।

আলোচনা শেষে শোকরানা দোয়া পরিচালনা করেন খয়রুনগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আমিনুল ইসলাম।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর