Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”

ডেস্ক সংবাদ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, কোন প্রার্থী বা ব্যক্তি তাকে অর্থ দিয়ে প্রভাবিত করতে পারবে না। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের নয়াবাজার এলাকায় ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোমের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গটি উঠেছে বুধবার, যখন সিলেটের বিভিন্ন অনলাইন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল হলেও সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অনলাইন ও সামাজিক মাধ্যমে কয়েকটি প্রতিবেদন দাবি করেছে, জেলা প্রশাসককে ১০ কোটি টাকা দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রচারিত খবরের বিষয়ে জেলা প্রশাসক বলেন, “১০ কোটি টাকা নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে ‘মালিক সাহেব’ কেউ কিনতে পারবে না।”

এ বিষয়ে তিনি আরও বলেন, “আমি দায়িত্ব পালন করি নৈতিকতা ও নিয়মের ভিত্তিতে। কেউ টাকা দিয়ে বা প্রভাব খাটিয়ে আমাকে প্রভাবিত করতে পারবে না।”

সিলেটজুড়ে এই মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে। এদিকে জেলা প্রশাসক বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভারও আয়োজন করেছেন। সভায় সাম্প্রতিক নির্বাচনি পরিস্থিতি এবং বিতর্কিত অর্থ-সংক্রান্ত বিষয়ও আলোচনার বিষয় হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর