Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শতভাগ পাস কমেছে নাটকীয়ভাবে

ডেস্ক সংবাদ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে একযোগে ফল প্রকাশের পর এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

জানা যায়, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে। এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে এমন প্রতিষ্ঠান ছিল ৫১টি।

এদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে নাটকীয়ভাবে। এ বছর মোট ৯৮৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ, মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

  • মোট পরীক্ষার্থী: ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন

  • পরীক্ষা শুরু: ১০ এপ্রিল ২০২৫

  • পরীক্ষা শেষ: ১৩ মে ২০২৫

  • ফল তৈরির নীতি: বাস্তব মূল্যায়ন

এবারের ফল প্রকাশ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে ঢাকা শিক্ষা বোর্ডে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

শিক্ষা বিশ্লেষকদের মতে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের কিছু অঞ্চলে শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে অভিভাবক ও শিক্ষাবিদদের পক্ষ থেকে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর