Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

১৪ বছরেও হয়নি সুইমিংপুল, প্রতিযোগিতা মেরিন একাডেমির পুলে

ডেস্ক সংবাদ

জুলাই অভ্যুত্থান-২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। তবে নিজস্ব সুইমিংপুল না থাকায় প্রতিযোগিতাটি আয়োজিত হয় বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল-এর সুইমিংপুলে। এই আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও ববিতে একটি সুইমিংপুল নির্মিত হয়নি, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিফলন বলে মনে করছেন তারা।

২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, “নিজস্ব ক্যাম্পাসে সুইমিংপুল না থাকায় আমাদের মেরিন একাডেমিতে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতে হয়েছে। এটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।”

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ মুন্না বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আজও আমাদের নিজস্ব সুইমিংপুল নেই। একটি সাধারণ প্রতিযোগিতা আয়োজনের জন্যও অন্য প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”

আইন বিভাগের শিক্ষার্থী মো. মোরছালিন মৃধা বিজয় বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল না থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। প্রতিযোগিতার জন্য মেরিন একাডেমির পুল ব্যবহার করতে হচ্ছে—এটা আমাদের জন্য লজ্জার।”

এই বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. নাহিদা আক্তার বলেন, “বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ সুযোগ-সুবিধা রয়েছে, তার মধ্যেই আমরা কার্যক্রম পরিচালনা করছি। ১৪ বছরে কিছু উন্নয়ন হয়েছে, আবার কিছু বিষয় এখনো বাকি রয়েছে। ধীরে ধীরে সবকিছুই হবে বলে আমরা আশাবাদী।”

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর