Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিল: কেয়ার কর্মীদের ১৫ বছরের পরিবর্তে ৫ বছরেই মিলবে স্থায়িত্বের সুযোগ

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিল: কেয়ার কর্মীদের ১৫ বছরের পরিবর্তে ৫ বছরেই মিলবে স্থায়িত্বের সুযোগ

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় ধরনের সংশোধন এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এর আগে বৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের বা ‘ইনডেফিনিট লিভ টু রিমেইন’ (ILR) পাওয়ার সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছেন তিনি। নতুন ঘোষণা অনুযায়ী, যেসব প্রবাসী কেয়ার কর্মী এর আগে যুক্তরাজ্যে এসেছেন এবং বার্ষিক কমপক্ষে […]

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন

যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন হয়েছে। গত রবিবার, ১লা নভেম্বর ২০২৬ পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অডিটোরিয়ামে যুক্তরাজ্যে মূলধারার শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের এই মেধা মূল্যায়ন ও সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি […]

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যায় কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের মাইল এন্ড ক্যাম্পাসের পিন্টার স্টুডিও মিলনায়তনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন, স্বাধীনতা ট্রাস্ট ইউকে এবং সাংস্কৃতিক সংগঠন গীতবীণার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি ও বৃটিশ নাগরিকদের উপচে পড়া […]

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা: হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর মুক্তির দাবি

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা: হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর মুক্তির দাবি

৩১ অক্টোবর ১৯৭২ থেকে ৩১ অক্টোবর ২০২৬—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২রা নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় ক্যাফে গ্রীল রেস্তোরাঁর হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় জাসদের দীর্ঘ সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করা হয়। […]