Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

ডেস্ক সংবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যায় কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের মাইল এন্ড ক্যাম্পাসের পিন্টার স্টুডিও মিলনায়তনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন, স্বাধীনতা ট্রাস্ট ইউকে এবং সাংস্কৃতিক সংগঠন গীতবীণার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি ও বৃটিশ নাগরিকদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন গীতবীণার প্রধান উপদেষ্টা জনাব বাতিরুল হক সরদার। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন কুইন মেরি ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক এবং স্বাধীনতা ট্রাস্ট ইউপির জেনারেল সেক্রেটারি জনাব অ্যালেস্টার ওয়েনস। মূল সাংস্কৃতিক আয়োজনের প্রারম্ভে স্বাধীনতা ট্রাস্টের সদস্য মিস ভ্যালেন্টাইন হার্ডিং কবিগুরুর বিভিন্ন রচনা থেকে পাঠ করে শোনান। পরে উপস্থাপক সুনীতা চৌধুরী ও রুমী হক বাংলা ও ইংরেজিতে গীতবীণার বিশেষ গীতি আলেখ্য “গানে গানে তব বন্ধন যাক টুটে” পরিবেশনের সূচনা ঘোষণা করেন।
ভারত থেকে আগত বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব পীতম সেনগুপ্তের মূল ভাবনা, গবেষণা ও চমৎকার ধারা বর্ণনায় আলেখ্যটি এগিয়ে চলে। আলেখ্যটির ইংরেজি অনুবাদ পাঠ করেন রুমী হক। সূচনা পর্বে গীতবীণার সংগীত পরিচালক ডক্টর শ্যামল চৌধুরী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গীতবীণার শুভাকাঙ্ক্ষী অরিজিৎ চৌধুরীর অকাল প্রয়াণে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং সংগঠনের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
ধারাবর্ণনার ফাঁকে ফাঁকে রুমী হক, মিতালী বনোয়ারি ও সুনীতা চৌধুরীর সমবেত ও দ্বৈত কণ্ঠে ইউরোপ ভ্রমণের সময় রচিত ১৫টি রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া নির্ধারিত রবীন্দ্রসংগীতভিত্তিক রাগাংশ পরিবেশন করেন স্বাধীনতা ট্রাস্টের সদস্য বুধাদিত্য ভট্টাচার্য। অনুষ্ঠানে চমৎকার তবলা সংগত করেন সন্দীপ চক্রবর্তী এবং শব্দ নিয়ন্ত্রণ ও আলোক প্রক্ষেপণের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মি. জুয়েলস।
গীতি আলেখ্য পরিবেশন শেষে স্বাধীনতা ট্রাস্টের পরিচালক ডক্টর আনসার আহমেদ উল্লাহ অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক, শিল্পী, কলাকুশলী ও উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে স্বাধীনতা ট্রাস্ট ইউকে-র চেয়ারম্যান জনাব জামিল আহমেদ, ভারতের রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত এবং সংগীত পরিচালক ডক্টর শ্যামল চৌধুরীকে গীতবীণার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান উপদেষ্টা বাতিরুল হক সরদার ও শিল্পীত্রয়। অনুষ্ঠানে পরিবেশিত গানগুলোর ইংরেজি অনুবাদ সংবলিত একটি বুকলেট দর্শকদের মাঝে বিতরণ করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সাদেক আহমেদ চৌধুরী, মৃন্ময় রায় চৌধুরী, মোজাম্মেল হোসেন ও আফরিন।
Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিল: কেয়ার কর্মীদের ১৫ বছরের পরিবর্তে ৫ বছরেই মিলবে স্থায়িত্বের সুযোগ

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন
গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন
গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান
জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা: হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর মুক্তির দাবি

dip-2-c9e5e3
বিমান বাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মৃত্যু রহস্য: বান্ধবী দিশা ও বন্ধু দীপ রিমান্ডে

২৮ বছরের টানা বিশ্বভ্রমণ শেষে নিজ শহর হাল-এ ফিরে মায়ের জড়িয়ে ধরা আলিঙ্গনে কার্ল বুশবি

সম্পর্কিত খবর