Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, দুই যুবক গ্রেফতার

সিলেটের কোম্পানিগঞ্জে মঙ্গলবার ভোরে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে নোবাগি এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন: বাজিতপুর থানার চদ্রগ্রাম এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ঢাকার মুগদা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা রাকিবুল ইসলাম রুবেল,  মানিকগঞ্জের হরিরামপুর থানার হালিয়াঘাট এলাকার মৃত খোকন মোল্লার ছেলে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল […]

সিলেটের আরিফ-মুক্তাদিরসহ শপথ নিলেন ২৫ মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের নামের তালিকা: মির্জা ফখরুল […]

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টা ১৪ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে, সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে […]

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-সহ দল থেকে নির্বাচিত সংসদ […]

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বাজার স্থিতিশীল রাখতে এলপিজিতে ভ্যাট কমালো সরকার

নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পণ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে এলপিজির দাম রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, আগে এলপিজির স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ে ৭.৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রযোজ্য ছিল। পাশাপাশি আমদানি পর্যায়ে ২ শতাংশ অগ্রিম […]

দীর্ঘ তিন দশক পর সিলেট-৬ আসনে বিজয় পেয়েছে বিএনপি

সিলেট, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): দীর্ঘ তিন দশক পর সিলেট-৬ আসনে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে সর্বশেষ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। স্বাধীনতার পর […]

রমজান সংযমের মাস, ভোগবিলাসের নয়

ইফতারে অপচয় কি রমজানের চেতনা ক্ষুণ্ন করছে? রমজান মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এটি কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহভীতি অর্জনের এক অনন্য প্রশিক্ষণ। এই মাস আমাদের শেখায় ক্ষুধার কষ্ট উপলব্ধি করতে, যাতে আমরা অসহায় ও দরিদ্র মানুষের দুঃখ বুঝতে পারি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন-এ […]

প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই দিনে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আগ্রহ দেখা যায়। তাদের […]

আপাসেন নিয়ে সংবাদ সম্মেলন: সিইও’র পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের দাবি

সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি £৬২ মিলিয়ন পাউন্ড কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে, তারও চুলচেরা তদন্ত দরকার এসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডে কেয়ার ম্যানেজার ও হোম কেয়ার ম্যানেজার সহ ১০ জন অভিজ্ঞ কর্মকর্তা কেন আপাসেন ছাড়লেন? লন্ডন ১৬ ফেব্রুয়ারি: টাওয়ার হেমলেটসে দীর্ঘদিন ধরে কেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আপাসেন (Apasen)–কে ঘিরে […]