উত্তাপ ছড়াচ্ছে সিলেটের সবজির বাজার, বাড়তি দামে লেবু-শসা

রোজা শুরুর আগেই সিলেট-এর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু ও শসার দাম। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজি, মাছ ও মাংসের মূল্যও। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অথচ গত সপ্তাহে একই লেবু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া গেছে। শসার দামও বেড়ে […]
প্রথম জয়েই সিলেটের ‘জেন্টলম্যান’ ও ‘ম্যাজিকম্যান’র বাজিমাত

খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। সিলেট বিএনপির দুই কান্ডারি। একজন ‘জেন্টলম্যান’ ও আরেকজনকে ‘ম্যাজিকম্যান’ হিসেবে চিনেন সিলেটবাসী। এবার একই সাথে দুইজন স্থান পেয়েছেন মন্ত্রীসভায়। নির্বাচনে প্রথম জয় পেয়েই সংসদ সদস্য হয়ে মন্ত্রীসভায় স্থান করে নিয়েছেন মুক্তাদির। আর সিটি করপোরেশনের কমিশনার থেকে মেয়র, সেখান থেকে সংসদ সদস্য হয়েই মন্ত্রীর চেয়ারে আসীন হলেন আরিফুল হক […]
আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর, স্থানীয় সূত্রের বরাতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকেই শেখ আল-আব্বাসিকে আটক করা হয়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ […]
ভোরে পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমির

ফজরের নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ফজরের পর ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন জামায়াত আমির। তিনি নিজে ঝাড়ু […]
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বেতন-ভাতা ও সুবিধা কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ প্রেক্ষাপটে তার বেতন-ভাতা ও সরকারি প্রাপ্য সুবিধা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। বেতন ও ভাতা ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’ অনুযায়ী— […]
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া […]
আজ চাঁদ দেখা সাপেক্ষে কাল থেকে রোজা শুরু

আজ বুধবার দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে রোজা শুরু হবে শুক্রবার থেকে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন-এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতীয় বিমানবন্দরে আটকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ব্যক্তিগত কাজে দিল্লীতে অবস্থানকালে গতকাল মঙ্গলবার দুপুরে তার অজ্ঞাতে ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এসব পোস্টে মাহদীর নাম পরিচয় উল্লেখ করে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ বলে প্রচার করে হুমকি দেয়া হচ্ছিল। আজকে ভারতস্থ বাংলাদেশের কনসুলেটে একটি সূত্র জানিয়েছে, ভারত থেকে বাংলাদেশে […]
