Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

হত্যার হুমকির ঘটনায় জিডি করলেন সাংবাদিক আব্দুল হাছিব : অনলাইন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক সংবাদ

দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব কে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করেছে অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার রাত ১০টা ৯মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৮০১৯৭১৪৩ নম্বর থেকে তার ব্যবহৃত ০১৭১১৩০২২১০ মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আব্দুল হাছিব তার নিরাপত্তা ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাছিব দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার, জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি ও সকালের সময় এর দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন৷ এছাড়া তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে সাংবাদিক মো: আব্দুল হাছিব কে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যার হুমকি গভীর উদ্বেগজনক।গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

জামায়াতের সঙ্গে জোট ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছাড়ছেন প্রভাবশালী নারী নেতারা

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিগ-বি প্রকল্প ঘিরে ভারতের ভূমিকা নিয়ে যত আলোচনা

কর্নেল তাহেরের অভ্যুত্থান ও জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রে ওঠার ইতিহাস

বার্মিংহাম বিমানবন্দরে শতাধিক ট্যাক্সি ও পিএইচভি গাড়ি পরিদর্শন: ত্রুটির কারণে ৩টি গাড়ির লাইসেন্স স্থগিত

খাদ্যের নিম্নমান ও পোকা-মাকড়ের প্রাদুর্ভাব: বার্মিংহামের বেশ কয়েকটি রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ

বিবিসি চিলড্রেন ইন নিডের লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে মুখিয়ে আছে বার্মিংহামের ১০ বছর বয়সী বাঙালি শিশু অঙ্কিত

সম্পর্কিত খবর