Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দেবার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক সংবাদ

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে তিনি কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যথায়, এই প্রযুক্তির জন্য অটোয়াকে গুণতে হবে ৬,১০০ কোটি মার্কিন ডলার।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, “গোল্ডেন ডোম একটি অসাধারণ সিস্টেম এবং কানাডা এটি নিতে আগ্রহী। তবে যদি তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে রাজি হয়, তাহলে একেবারে বিনামূল্যে এটি পাবে।”

ট্রাম্পের মতে, এই সিস্টেম যুক্তরাষ্ট্রের সীমার বাইরেও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম, এবং এটি প্রতিবেশী দেশগুলোকে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতে পারে।

❝ট্রাম্পের মানচিত্রে কানাডা ‘যুক্তরাষ্ট্রের অংশ’❞

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেন। এরপর থেকেই তিনি কানাডার প্রতি একের পর এক “অর্থনৈতিক প্রস্তাব ও চাপ” দিয়ে যাচ্ছেন।

তবে কানাডার প্রতিক্রিয়া ছিল সোজাসাপ্টা। তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই প্রস্তাব ও ‘হুমকি’ প্রত্যাখ্যান করে বলেন, “কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।”

নিরাপত্তা চুক্তির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা NORAD (North American Aerospace Defense Command) নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। এর আওতায়, একটি রাষ্ট্রে হামলা হলে অন্য রাষ্ট্র শর্তহীনভাবে পাশে দাঁড়াবে। তবে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য এই ঐতিহাসিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

এএফপি এই বিষয়ে কানাডার সরকারি কর্মকর্তাদের মন্তব্য জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর