Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের টুইকেনহ্যাম তন্দুরি রেস্তোরাঁর লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে বৈধ কাজের অনুমোদন (Right-to-work) না থাকা স্বত্বেও কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের জনপ্রিয় টুইকেনহ্যাম তন্দুরি (Twickenham Tandoori) রেস্তোরাঁর ব্যবসার লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করেছে স্থানীয় রিচমন্ড কাউন্সিল।

গত ২০ অক্টোবর রিচমন্ড কাউন্সিলের লাইসেন্সিং কমিটির এক রুদ্ধদ্বার শুনানিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে রেস্তোরাঁটির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল না করে, চিহ্নিত সমস্যাগুলো সমাধানের সুযোগ দিতে কাউন্সিল তিন মাসের সাময়িক স্থগিতাদেশ জারি করে।

হোম অফিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৮ অক্টোবর ইমিগ্রেশন কর্মকর্তারা চর্চ স্ট্রিটে অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে কিচেনে কর্মরত দুজন ব্যক্তিকে আটক করেন, যাদের কাছে যুক্তরাজ্যে কাজ করার কোনো বৈধ কাগজপত্র ছিল না। লাইসেন্সিং কমিটি উদ্বেগ প্রকাশ করে জানায়, উপযুক্ত নিয়োগ যাচাই-বাছাই ছাড়াই তাদের কাজের সুযোগ দেওয়া হয়েছিল। পাশাপাশি পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স, স্বাস্থ্য ও সুরক্ষা এবং খাদ্য হাইজিন সংক্রান্ত প্রশিক্ষণের ঘাটতি নিয়েও প্রশ্ন তোলে কাউন্সিল।

তদন্ত প্রতিবেদনে জানা যায়, আটককৃতদের একজন প্রথম দিন ট্রায়াল শিফটে কাজ করছিলেন বলে দাবি করেন। অন্যজন জানান যে, কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই তাকে কিচেন পোর্টার হিসেবে সপ্তাহে ৪ থেকে ৫ দিন কাজের বিনিময়ে নগদ মাত্র ৫০ পাউন্ড মজুরি দেওয়া হতো।

ইমিগ্রেশন বিধিমালার কারণে ২০২৫ সালের নভেম্বরে হোম অফিস রেস্তোরাঁটির পরিচালনাকারী সংস্থা ‘M HT T Ltd’-কে ৯০ হাজার পাউন্ড জরিমানা করলেও পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে জরিমানার পরিমাণ কমিয়ে ৪৫ হাজার পাউন্ডে আনা হয় এবং এক ব্যক্তির ক্ষেত্রে আনা অভিযোগ তুলে নেওয়া হয়। বর্তমানে পরিচালনা পর্ষদ বাকি জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে, যার চূড়ান্ত শুনানি আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে কাউন্টি কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রেস্তোরাঁর প্রতিনিধি জানিয়েছেন, ভবিষ্যতে স্থায়ী কর্মী বা ট্রায়াল শিফটে কর্মী নেওয়ার ক্ষেত্রে শতভাগ কাজ করার বৈধ কাগজপত্র যাচাইকরণ নিশ্চিত করা হবে। সকল আইনগত শর্ত মেনে চলার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সুযোগ দিতেই এই ৩ মাসের সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলে কাউন্সিল স্পষ্ট করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

8a4df3a0-d84a-11f1-b870-55415e6a9944.jpg
গ্রেটার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ পাউন্ডের আর্থিক জালিয়াতি: গ্রেপ্তার আরও ২
গ্রেটার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ১০ লাখ পাউন্ডের আর্থিক জালিয়াতি: গ্রেপ্তার আরও ২
1781
অভিবাসন নিয়ন্ত্রণে ব্রিটেনের ইতিহাসে সর্ববৃহৎ পদক্ষেপ: ট্রানজিট হাব ও জনসমাগমে ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের প্রস্তুতি হোম অফিসের
অভিবাসন নিয়ন্ত্রণে ব্রিটেনের ইতিহাসে সর্ববৃহৎ পদক্ষেপ: ট্রানজিট হাব ও জনসমাগমে ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের প্রস্তুতি হোম অফিসের
Twickenham_Tandoori_google_maps
অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের টুইকেনহ্যাম তন্দুরি রেস্তোরাঁর লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত
অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের টুইকেনহ্যাম তন্দুরি রেস্তোরাঁর লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত
দাসপ্রথার জন্য যুক্তরাজ্যের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় করদাতাদের অতিরিক্ত খরচ হবে না: পররাষ্ট্রমন্ত্রী এড মিটলি ব্যান্ড

দীর্ঘ বিতর্ক ও ১১২ মিলিয়ন পাউন্ড জরিমানা পরিশোধের পর যুক্তরাজ্যে জোরপূর্বক প্রি-পে প্রিপেইড মিটার বসানো শুরু করছে ব্রিটিশ গ্যাস

এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ
এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ
এক যাত্রীর টায়ার বদলে দিয়ে রিজিওনাল ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার জিতলেন পিটারববরোর চালক শফিক আহমেদ

সম্পর্কিত খবর