Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজ থেকে রাত ৯টায় বন্ধ হবে সিলেটের সব ব্যবসা প্রতিষ্ঠান

ডেস্ক সংবাদ

সিলেট মহানগরে আজ রবিবার থেকে রাত ৯টার পর সব বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান এ নিয়মের আওতার বাইরে থাকবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গত সোমবার (১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বলা হয়—মহানগরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে, হোটেল-রেস্তোরাঁ ও ফার্মেসি ছাড়া।

শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে সব মার্কেট ও শপিং মলকে নিজস্ব পার্কিং স্পেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিং থাকা সত্ত্বেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেসব জায়গা ৩১ ডিসেম্বরের মধ্যে খালি করে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

এর আগে সিলেট সিটি করপোরেশন কয়েক দফায় একই ধরনের নির্দেশনা দিলেও তা স্থায়ী হয়নি। তবে এবার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এসএমপি কর্মকর্তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর