Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আধুনিক যুগে হারিয়ে যাওয়া ল্যান্ডফোন: ফিরবে কি পুরনো গতি?

ডেস্ক সংবাদ

এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ল্যান্ডফোন। শহর থেকে গ্রাম—প্রতিটি ঘরে ঘরে শোনা যেত টিএন্ডটি রিংয়ের শব্দ। কিন্তু প্রযুক্তির দ্রুত পরিবর্তনে জায়গা করে নেওয়া মোবাইল ফোনের প্রভাবেই প্রায় বিস্মৃতির পথে এই সেবা। তবুও সম্পূর্ণ বিলুপ্ত হয়নি ল্যান্ডফোন।

বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা রেস্তোরাঁয় এখনও ল্যান্ডফোন ব্যবহৃত হচ্ছে। তবে ব্যবহারকারীর সংখ্যা যেমন কমেছে, তেমনি বাড়ছে ভোগান্তি। রাজধানীর হাতিরপুল, বাংলামোটর ও কাঁঠালবাগানসহ অনেক এলাকায় টিএন্ডটি সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে গ্রাহকদের পড়তে হয় সমস্যায়।

পদ্মা জেনারেল হাসপাতালের ম্যানেজার জহিরুল ইসলাম অনিক জানান, রোগীদের তথ্য জানাতে হটলাইন ব্যবহৃত হয়। কিন্তু সংযোগ সমস্যার কারণে বহু সময় রোগীরা কল পেলেও সংযুক্ত হতে পারেন না। এতে হাসপাতালের সেবায় ব্যাঘাত ঘটে।

বাংলাভিশনের ব্রডকাস্ট অ্যান্ড আইটি বিভাগের সিনিয়র ম্যানেজার ইফতেখার হাসান অপু বলেন, “রিপোর্টারদের লাইভ কাভারেজের সময় স্টুডিওর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ জরুরি। কিন্তু বারবার সংযোগ বিচ্ছিন্ন হলে কাজের ধারাবাহিকতাও নষ্ট হয়। সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তা ধীরগতি।”

এই অভিযোগ সম্পর্কে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নীলক্ষেত অফিসের ম্যানেজার মোহাম্মদ ফয়েজ ছোটন বলেন, “আমরা অপটিকাল ফাইবারের মাধ্যমে আরও উন্নত ও টেকসই সেবা চালুর লক্ষ্যে কাজ করছি। দেশের সব জায়গায় দ্রুত সেবা পৌঁছাতে ‘র‌্যাপিড রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।”

তবে প্রশ্ন থেকেই যায়—পুনরুজ্জীবনের সম্ভাবনা থাকলেও, যুগের গতির সঙ্গে তাল মিলিয়ে ল্যান্ডফোন কি আদৌ তার পুরনো গতি ফিরে পাবে?

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর