Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, মোট দুর্ঘটনা ৬১০

ডেস্ক সংবাদ

গত এপ্রিল মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২৮ জন, আহত হয়েছেন ১ হাজার ২০৭ জন। এর মধ্যে শুধু সড়কপথেই ৫৬৭টি দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১ হাজার ২০২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদপত্র ও অনলাইন মাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্থাটির দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এপ্রিল মাসে নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন মারা যান এবং ১ জন নিখোঁজ রয়েছেন। একই সময় রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

এই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে—১৩৮টি ঘটনায় ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৫১ জন আহত।

মোটরসাইকেল দুর্ঘটনা ছিল উল্লেখযোগ্য—২১৫টি ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন, আহত ২২৪ জন। যা এপ্রিলের মোট সড়ক দুর্ঘটনার ৩৭.৯১ শতাংশ, নিহতের ৩৯.২৭ শতাংশ এবং আহতের ১৮.৬৪ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৫০.৯৭ শতাংশ দুর্ঘটনা হয়েছে গাড়ির চাপায়, ২৩.৮০ শতাংশ মুখোমুখি সংঘর্ষে, ১৮.৫১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, আর বাকি ঘটনাগুলো ঘটেছে অন্যান্য কারণ যেমন ওড়না পেঁচানো বা ট্রেন-যানবাহন সংঘর্ষের ফলে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ৩১.৭৪ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৯.১০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ৩৩.৬৮ শতাংশ ফিডার রোডে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে যথাক্রমে ৪.০৫ শতাংশ ও ১.০৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে, আর রেলক্রসিংয়ে হয়েছে ০.৩৫ শতাংশ দুর্ঘটনা।

Print
Email

সর্বশেষ সংবাদ

জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে সম্পন্ন হলো ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা

সম্পর্কিত খবর