Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

ডেস্ক সংবাদ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি ভবনে এই অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক পাপন কুমার শাহ ও মনির মিয়ার নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করছেন। তবে অভিযান চলাকালে সাংবাদিকদের এলজিইডি ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দুদকের একটি সূত্র জানিয়েছে, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি এলজিইডি কার্যালয়েও একযোগে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে অংশ নিচ্ছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

অভিযানে অংশ নেওয়া এলজিইডির বিভিন্ন কার্যালয়ের মধ্যে রয়েছে ঢাকার কেরাণীগঞ্জ, গাজীপুর, কক্সবাজারের রামু, কুমিল্লার চৌদ্দগ্রাম, খুলনার বটিয়াঘাটা, রাজশাহী, ময়মনসিংহের ত্রিশাল, সুনামগঞ্জের জগন্নাথপুর, রাঙামাটির কাপ্তাইসহ আরও বহু এলাকা।

দুদক সূত্র জানায়, এসব কার্যালয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম, অর্থ আত্মসাৎ, কাজের মান নিয়ে প্রশ্ন, প্রকল্পে বিলম্ব ইত্যাদি অভিযোগ উঠেছে। এসব অভিযোগ যাচাই করতে এবং দায়ীদের চিহ্নিত করতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে দুদক।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর