Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কুশিয়ারার ডাইক ভাঙার কারণে জকিগঞ্জ প্লাবিত

ডেস্ক সংবাদ

কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত ও উজানে আসামের পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর তিনটি স্থানে ডাইক ভেঙে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ডাইক ভাঙার ফলে রারাই, বাখরশাল ও লোহারমহল এলাকায় পানি প্রবেশ শুরু করেছে। জকিগঞ্জ পৌর এলাকার কাছাকাছি কেছরী গ্রামেও নদীর পানি ঢুকে পড়েছে।

স্থানীয়রা জানায়, রারাই গ্রামে রাত আড়াইটার দিকে প্রথম ডাইক ভেঙে পানি ঢোকে। এরপর ভোররাতে বাখরশাল ও সকাল ৮টার দিকে লোহারমহল এলাকায় আরও ডাইক ভেঙেছে। বালু ও মাটি ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষায় স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।

জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রায় ১০০ ফুট, বাখরশালে ৪০-৫০ ফুট ও লোহারমহল এলাকায় ৩০-৪০ ফুট বাঁধ ভেঙে গেছে। পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যাচ্ছে এবং উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাকবলিতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ করছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর