Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু: দেখুন বছরে কী কী করেছেন

ডেস্ক সংবাদ

ওপেনএআই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার নাম ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। এই ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময়, কথোপকথন ও গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর ঝলক দেখাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, তাদের জন্য এটি বছরের রিভিউ বা ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। ফিচারটি ব্যবহার করে দেখা যাবে, কোন বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, কত সময় চ্যাটজিপিটিতে ব্যয় করেছেন এবং কোন ধরনের আইডিয়াগুলো তৈরি হয়েছে।

ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি চালু থাকতে হবে। বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে চালু রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ভবিষ্যতে অন্য দেশে চালু হবে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

ফিচারটি দেখার উপায়:

  • অ্যাপে ঢুকে চ্যাট শুরু করুন।

  • ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নির্বাচন করুন।

  • বা সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন: “Show me my year with ChatGPT”।

ওপেনএআই বলছে, এটি অনেকটাই স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান নয়, বরং ব্যবহারকারীর চ্যাট ইতিহাসের উপর ভিত্তি করে বছরের হাইলাইট দেখানো হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর