Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিলের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষমা প্রার্থনার দাবি লন্ডন বাংলা প্রেস ক্লাবের

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের মূলধারার বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিলের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। গত ৩ নভেম্বর (২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এই আনুষ্ঠানিক প্রতিবাদ ব্যক্ত করেন।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস ও গালা ডিনার অনুষ্ঠানে একাধিক অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহী ফেরদৌস জলিল সাংবাদিকদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর বক্তব্য প্রদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে তাকে সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবার নিয়েও অশালীন মন্তব্য করতে দেখা গেছে, যা যুক্তরাজ্যে বসবাসরত সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সম্মানকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের অবদানকে এভাবে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে প্রেস ক্লাব উল্লেখ করে।

​লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জানান, মাহী ফেরদৌস জলিল ইতোমধ্যে একটি অনলাইন মাধ্যমে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলেও তা যথেষ্ট নয়। এ ধরনের অবমাননাকর ও অপমানজনক আচরণের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে লিখিত বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ভবিষ্যতে সাংবাদিক সমাজের সাথে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এ জাতীয় কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

Press-Club-Logo
চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিলের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষমা প্রার্থনার দাবি লন্ডন বাংলা প্রেস ক্লাবের
চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিলের অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষমা প্রার্থনার দাবি লন্ডন বাংলা প্রেস ক্লাবের
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিল: কেয়ার কর্মীদের ১৫ বছরের পরিবর্তে ৫ বছরেই মিলবে স্থায়িত্বের সুযোগ

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে-র উদ্যোগে জাঁকজমকপূর্ণ ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ ভ্রমণের শতবার্ষিকী উদযাপনে কুইন মেরি ইউনিভার্সিটিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা: হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর মুক্তির দাবি

dip-2-c9e5e3
বিমান বাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মৃত্যু রহস্য: বান্ধবী দিশা ও বন্ধু দীপ রিমান্ডে

সম্পর্কিত খবর