Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে এক হাজারের বেশি ভারতীয়

ডেস্ক সংবাদ

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন বা ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল জানান, ফেরত আসা নাগরিকদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। তবে তারা কোন কারণে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বা কোন প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন ইস্যুতে এর আগেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মার্কিন সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনকে হাত-পা বেঁধে পাঠানো হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসন বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। মুখপাত্র আরও বলেন, “আমরা কারও নাগরিকত্ব যাচাই না করে কাউকে ফেরত নিই না।”

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।

এদিকে, চলতি মাসের শুরুতে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্ক করে জানিয়েছে, যারা বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন, তাদেরকে ফেরত পাঠানো বা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থীদের জন্য জারি করা নতুন ভিসা নীতিমালা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক অনেক ভারতীয় শিক্ষার্থীর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর