Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

দেশে আইন-শৃঙ্খলার অবস্থা অনেক উন্নত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক সংবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের তুলনায় দেশে আইন-শৃঙ্খলার অবস্থা অনেক উন্নত হয়েছে। তবে ভবিষ্যতে কোনো ধরনের মব (হাঙ্গামাকারী) সহ্য করা হবে না এবং যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, যেহেতু থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, তাই বাহিরে অস্ত্র থাকলে কিছুটা নিরাপত্তা ঝুঁকি তো থাকবেই। তবে, ৫ আগস্টের পর সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে, যা আশাব্যঞ্জক।

পুলিশের কার্যক্রমের ক্ষেত্রে দেরি হওয়া প্রসঙ্গে তিনি জানান, অনেক গাড়ি আগের আন্দোলনে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং নতুন গাড়ি সরবরাহ করা সম্ভব হয়নি, এজন্য পুলিশের কার্যক্রম পুরোপুরি পুনর্গঠিত করা যায়নি। তবে ভবিষ্যতে পুলিশের অবস্থার উন্নতি এবং আইন-শৃঙ্খলার আরও উন্নতি হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া, পুলিশকে শুধু চাওয়ার মাধ্যমে কিছু হবে না, তাদের জীবনযাত্রার মানের উন্নতিও করতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশদের অবস্থা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিল, তবে এই বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর